☘️চেঞ্জ ফাউন্ডেশন - অধিকারীর ডেস্ক থেকে☘️
☘️চেঞ্জ ফাউন্ডেশন - অধিকারীর ডেস্ক থেকে☘️
স্নেহের শুভানুধ্যায়ী, আপনাদের সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। চেঞ্জ ফাউন্ডেশন-এর যাত্রা শুরু করার পথে আমরা আপনাদের ভালোবাসা এবং সমর্থনে অগ্রসর হচ্ছি। আমাদের লক্ষ্য শুধুমাত্র মাদক নির্ভরতা থেকে পুনরুদ্ধার নয়, বরং জীবনে একটি নতুন সূচনা এনে দেওয়া।
আমাদের এই যাত্রার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং সকলের সহযোগিতা। বিশেষভাবে আমার বন্ধু ও সহযোদ্ধা রাজু দাস এবং আমার পরিবারের অক্লান্ত প্রচেষ্টার কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি।
আমাদের এই প্রতিষ্ঠানে, প্রতিটি মানুষকে নতুন করে বাঁচার আশা জাগাতে এবং জীবনের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সেবার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে।
আপনাদের সবার সহযোগিতা এবং প্রার্থনাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই এবং একটি সুন্দর আগামী গড়ে তুলি।
শুভেচ্ছান্তে, রাজু দাস ও আব্দুর রহমান চেঞ্জ ফাউন্ডেশন রিহ্যাবিলিটেশন সেন্টার